আফ্রিকার আবিয়ে-তে মোতায়েন চীনের ষষ্ঠ শান্তিরক্ষা হেলিকপ্টার দল জাতিসংঘের সহায়তায় একটি জরুরি মিশন সফলভাবে সম্পন্ন করেছে। মিশনটি পরিচালিত হয় ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবিয়ের সমর্থনে।
জানা গেছে, ইউক্রেনে নিবন্ধিত একটি ইউনিসফা টাস্ক হেলিকপ্টার হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়। জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে চীনা শান্তিরক্ষা ইউনিট দ্রুত পদক্ষেপ নেয়। ওইদিন ইউনিটের চারটি ক্রু আকাশে উড্ডয়ন করে মোট ১৬টি ফ্লাইট মিশন সফলভাবে সম্পন্ন করে।
ঐশী/সাকিব
তথ্য ও ছবি : সিসিটিভি