ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বৃহস্পতিবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলে ৪০ সদস্য নিয়োগ দিয়েছে জাতিসংঘ। নির্বাচিতদের মধ্যে আছেন দুই চীনা বিজ্ঞানী। একজন শাংহাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সোং হাইথাও, আরেকজন চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিশিয়ান ও আলিবাবা ক্লাউডের প্রতিষ্ঠাতা ওয়াং চিয়েন।
সোং হাইথাও শাংহাইয়ের প্রথম নতুনধারার এআই গবেষণার অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। তিনি ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব ইনভেনশনস জেনেভায় স্বর্ণপদক লাভ করেছেন। ওয়াংয়ের গবেষণা মূলত ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে এর প্রয়োগকে কেন্দ্র করে।
এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই নিয়োগ ‘এআই বিষয়ে বৈশ্বিক বৈজ্ঞানিক বোঝাপড়ার ভিত্তি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, জাতিসংঘের ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তি বিষয়ক দপ্তর এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ২ হাজার ৬০০-এর বেশি প্রার্থীর মধ্য থেকে সদস্যদের নির্বাচন করা হয়।
নবগঠিত এই প্যানেল জাতিসংঘের কাঠামোর ভেতরে কাজ করবে। গুতেরেস জানান, প্যানেলটি এআইয়ের সুযোগ, ঝুঁকি ও প্রভাব বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন দেবে এবং এআই শাসনব্যবস্থা নিয়ে বৈশ্বিক সংলাপে অবদান রাখবে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন
জাতিসংঘের এআই সায়েন্টিফিক প্যানেলে চীনের দুই বিজ্ঞানী
Stay Connected:
Our Products
View All
31% OFF
Shikkhakosh Intelligence Book Gold Edition (শিক্ষাকোষ ইন্টেলিজেন্স বুক - ৬২ পৃষ্ঠা)
৳ 900 ৳ 1,300
View Details
9% OFF
Miyako 1.8 liter rice cooker ASL 1180 KND
৳ 2,900 ৳ 3,200
View Details
20% OFF
Miyako MKK 39 Electric Double Layered Kitchen Kettle & Multi-Cooker - 1.5L
৳ 1,600 ৳ 2,000
View Details
21% OFF
Handheld Portable Mini Turbo Fan
৳ 550 ৳ 700
View Details
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.