নিরাপত্তার জন্য হুমকি জাপানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের কাউন্সিলর থেং ফেই । বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক উন্মুক্ত বিতর্কে সামুদ্রিক ও প্রতিরক্ষা নীতিতে চীনের বিরুদ্ধে জাপানের আনীত অভিযোগও খণ্ডন করেন তিনি।
ওই বিতর্কে থেং ফেই জাপানকে তাদের আগ্রাসনের ইতিহাস নিয়ে আত্মসমালোচনার তাগিদ দেন এবং পাশাপাশি এশীয় প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জনে ক্রিয়াশীল হওয়ার আহ্বান জানান। যেন ‘শান্তিপ্রিয় দেশ’ হিসেবে স্বঘোষিত ভাবমূর্তি ধরে রাখতে ‘সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক নীতি’র প্রতি প্রতিশ্রুতিশীল থাকা যায়।
পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর, চীনের প্রতিরক্ষা নীতি এবং তাইওয়ান প্রণালীর পরিস্থিতি নিয়ে জাতিসংঘে জাপানের প্রতিনিধির বক্তব্যের জেরে এমন মন্তব্য করেন থেং।
থেং উল্লেখ করেন, জাপানি প্রতিনিধি যখন নৌচলাচলের নিরাপত্তা এবং সামুদ্রিক আইনি শৃঙ্খলার গুরুত্বের ওপর জোর দেন, তখন তাদেরই প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রাশিয়া-ইউক্রেন সংঘাত ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি নতুন ধরনের যুদ্ধের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকা এবং দেশের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার কথাও বলেন।
এই চীনা প্রতিনিধি জোর দিয়ে বলেন, ‘তাইওয়ান সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়, যেখানে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।’ তিনি জাপানকে ‘এক-চীন নীতি’ মেনে চলার এবং তাইওয়ান প্রশ্নে উসকানিমূলক পদক্ষেপ গ্রহণ বন্ধের আহ্বান জানান।
সাকিব/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি