Wednesday, June 10, 2026
Live

জাপানের সাথে সম্পর্ক স্থিতিশীল করতে চীনের শর্ত: একচীন নীতি ও পারস্পরিক শ্রদ্ধা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
জাপানের সাথে সম্পর্ক স্থিতিশীল করতে চীনের শর্ত: একচীন নীতি ও পারস্পরিক শ্রদ্ধা

মার্চ ৩০: চীন-জাপান সম্পর্ক নিয়ে আজ (সোমবার) বেইজিংযে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান ইস্যু সম্পূর্ণভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়। একচীন নীতি হলো চীন-জাপান সম্পর্কের প্রধান রাজনৈতিক ভিত্তি। যেকোনো আলোচনা অবশ্যই একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিদ্যমান ঐকমত্য মেনে চলার ওপর ভিত্তি করে হতে হবে। একদিকে আলোচনার আহ্বান জানানো এবং অন্যদিকে অন্যের মূল স্বার্থে আঘাত করা—এই দুই নীতি একসাথে চলতে পারে না।

উল্লেখ্য, জনৈক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, ব্রাজিলে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জাপান তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনের সাথে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা নিরসন করতে চায় এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ বিষয়ে ওই মন্তব্য করেন মাও নিং।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.