Monday, May 4, 2026
Live

জাপানের সামরিক নীতি পরিবর্তন ‘বিপজ্জনক ও উস্কানিমূলক’

সতর্ক থাকার আহ্বান চীনের প্রতিরক্ষা মুখপাত্রের

জাপানের সামরিক নীতি পরিবর্তনে ‘বিপজ্জনক ও উস্কানিমূলক’ পদক্ষেপের অভিযোগ, সতর্ক থাকার আহ্বান চীনের প্রতিরক্ষা মুখপাত্রের

জাপানের সাম্প্রতিক সামরিক ও নিরাপত্তা নীতি পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চাং সিয়াওকাং। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের তিনটি মূলনীতি’ এবং এর বাস্তবায়ন নির্দেশিকা সংশোধন করেছে, যা নীতিগতভাবে জাপানের প্রাণঘাতী অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে। এছাড়াও, দেশটি ইম্পেরিয়াল জাপানি সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত ‘থাইসা’-র মতো সামরিক পদমর্যাদা পুনরায় চালু করেছে এবং জাতীয় গোয়েন্দা ব্যুরো প্রতিষ্ঠার জন্য একটি বিল পাস করেছে।

মুখপাত্র বলেন, “জাপান সম্প্রতি সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে বিপজ্জনক, দুঃসাহসিক এবং উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এই ধরনের পদক্ষেপগুলো ইতোমধ্যেই একটি শান্তিকামী দেশ হিসেবে তার স্ব-ঘোষিত পরিচয় এবং ‘একচেটিয়াভাবে প্রতিরক্ষাকেন্দ্রিক’ নীতির বিরুদ্ধে চলে গেছে।”

তিনি আরও বলেন, “তাছাড়া, জাপান ইম্পেরিয়াল সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত সামরিক পদমর্যাদা ব্যবস্থা পুনরায় চালু করার চেষ্টা করছে। এই পদক্ষেপগুলো এশিয়ার দেশগুলোর জনগণের জাতীয় অনুভূতিতে গুরুতরভাবে আঘাত হেনেছে।”

সকল শান্তিকামী মানুষকে সর্বোচ্চ সতর্ক থেকে, জাপানের এই পশ্চাৎপদ পদক্ষেপগুলোকে দৃঢ়ভাবে প্রতিহত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জেনিফার/ সাকিব

তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.