মে ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সব শান্তিকামী দেশ এবং জাপানি জনগণের উচিত জাপানের ডানপন্থী শক্তির ‘পুনঃসামরিকীকরণ’-এর বেপরোয়া কর্মকাণ্ডকে যৌথভাবে প্রতিহত করা এবং দেশটিতে নতুন ধরনের সামরিকবাদের উত্থানকে যৌথভাবে দমন করা।
প্রতিবেদন অনুসারে, সানায়ে তাকাইচি সরকার সাংবিধানিক সংশোধনকে এগিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে জাপানি সমাজের সর্বস্তরে অসংখ্য বিরোধী কণ্ঠস্বর উঠেছে, যা এমনকি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে।
এর জবাবে কুও চিয়া খুন বলেন, "জাপানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রমাণ করে যে, সমাজের সর্বস্তরের মানুষ ক্রমশ সচেতন হচ্ছে যে সামরিকবাদের পথে ফিরে যাওয়া এমন এক পথ—যেখান থেকে আর ফেরার উপায় নেই।"
মুখপাত্র আরও বলেন, "ইতিহাস একটি আয়না। বিংশ শতাব্দীর প্রথমার্ধে জাপানি জনগণ দেখেছে, কীভাবে তাদের দেশ ক্রমান্বয়ে সামরিকবাদের দিকে ধাবিত হয়েছে, একটি যুদ্ধযন্ত্রে পরিণত হয়েছে এবং যুদ্ধের তিক্ত পরিণতি ভোগ করেছে। জাপান সরকারের ‘আর কখনো যুদ্ধ না করার’ প্রতিশ্রুতির তাৎপর্য তারাই সবচেয়ে ভালো বোঝে। অথচ এখন সানায়ে তাকাইচি সরকার শান্তিবাদ ত্যাগ করে, যুদ্ধোত্তর আন্তর্জাতিক সমাজের জাপানকে মেনে নেওয়ার মৌলিক ভিত্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং জাপানি জনগণের প্রজন্মের পর প্রজন্ম ধরে লালিত ‘শান্তিপূর্ণ রাষ্ট্র’ বিষয়ক ঐকমত্যকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে।”
তিনি জোর দিয়ে বলেন, "'আত্মরক্ষার' আড়ালে ডানপন্থী শক্তিগুলো তথাকথিত 'বাহ্যিক হুমকি'কে যে অতিরঞ্জিত করছে, যা প্রকৃতপক্ষে নিজেদের জনগণের জীবন-জীবিকা ও কল্যাণকে বিপন্ন করছে এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় আঘাত হানছে।"
লিলি/তৌহিদ/আনন্দী
录音新闻》外交部:一切爱好和平的国家和日本人民都应共同遏制日本“新型军国主义”成势为患
外交部发言人郭嘉昆13日在例行记者会上应询时指出,世界上一切爱好和平的国家和日本人民都应共同抵制日本右翼势力“再军事化”的妄动,共同遏制日本“新型军国主义”成势为患。
据报道,自从高市政府宣布推动修宪以来,日本各界出现大量反对声音,甚至出现几十年来规模最大的反战抗议活动。对此,郭嘉昆表示,日本国内爆发几十年来最大规模的反战抗议活动,正说明各界人士日益意识到重走军国主义的回头路是一条不归路。
“历史是一面镜子,20世纪上半叶,日本民众目睹自己的国家一步步走向军国主义,沦为战争机器,饱尝战争恶果,最懂得日本政府承诺永不再战的意义。如今高市政府却企图抛弃和平主义,背弃战后国际社会接纳日本的根本前提,撕毁日本民众世代珍视的‘和平国家’共识。日本右翼势力推动扩军备武,突破和平宪法和国际法、国内法规制是要打造所谓‘战争国家’吗?是想在亚太地区重燃战火吗?右翼势力打着‘自卫’的幌子,渲染所谓‘外部威胁’,绑架的是本国百姓的民生福祉,冲击的是亚太地区的和平稳定。