মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের বিচারিক কর্তৃপক্ষ যাতে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে চীন। গত মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এই মন্তব্য করেন।
জিমি লাই চি-ইংয়ের মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, জিমি লাই হংকংয়ে চীন-বিরোধী দাঙ্গার অন্যতম মূল পরিকল্পনাকারী এবং অংশগ্রহণকারী ছিলেন। হংকংয়ের বিষয়গুলো একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়।
তিনি আরও স্পষ্ট করে বলেন যে, হংকংয়ের বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে এবং চীন সরকার এই প্রক্রিয়াকে দৃঢ়ভাবে সমর্থন করে। বাইরের কোনো হস্তক্ষেপ এখানে কাম্য নয় বলেও জানান তিনি।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি