Wednesday, May 13, 2026
Live

জ্বালানি সংকটের মধ্যে ইয়েমেনে বৈদ্যুতিক গাড়ি নিয়ে এলো চীনের বিওয়াইডি

জ্বালানি সংকটের মধ্যে ইয়েমেনে বৈদ্যুতিক গাড়ি নিয়ে এলো চীনের বিওয়াইডি

মে ১১, সিএমজি বাংলা ডেস্ক: জ্বালানি সংকটে বিপর্যস্ত ইয়েমেন এখন টেকসই ভবিষ্যতের পথে নতুন এক পদক্ষেপ নিয়েছে। চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডি দেশটির বন্দরনগরী এডেন-এ চালু করেছে তাদের প্রথম শোরুম ও চার্জিং অবকাঠামো।

দীর্ঘদিনের জ্বালানি সংকট ও বাড়তে থাকা পেট্রোলের দামে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ি এখন আর বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয় বিকল্প হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে সৌরশক্তি ব্যবহারে অভ্যস্ত ইয়েমেনের মানুষের কাছে এই পরিবর্তন আরও বাস্তবসম্মত হয়ে উঠেছে।

বিওয়াইডির স্থানীয় পরিবেশক এ আই ইত্তিহাদ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আমিন কাসিম আল-হাউথারি বলেন, বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডিকে ইয়েমেনে প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত। পরিচ্ছন্ন ও বিকল্প জ্বালানির মাধ্যমে পরিবহন খাতে কার্যকর সমাধান দেওয়াই তাদের লক্ষ্য।

স্থানীয় বাসিন্দা ইমাদ আল-মাতারি বলেন, বিওয়াইডির আগমন ইয়েমেনের মানুষের জন্য একটি বড় মাইলফলক। জ্বালানি সংকট ও উচ্চ পেট্রোল মূল্যের চাপে থাকা নাগরিকদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বিকল্প হয়ে উঠবে। বৈদ্যুতিক গাড়ি মানুষের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমিয়ে আনতে পারে।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.