বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ইউরেশীয় বিভাগের উপ-পরিচালক মা ছি জানান, টানা তিন বছর ধরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছাড়িয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে চীন-রাশিয়া বাণিজ্যের পরিমাণ ছিল ২২৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এই বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৬১ দশমিক ২ বিলিয়ন ডলারে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেশি। গত ১৬ বছর ধরে রাশিয়া তার বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে চীনের অবস্থান ধরে রেখেছে।
পাশাপাশি দু’দেশের বাণিজ্যে ইলেকট্রোমেকানিক্যাল এবং উচ্চ-প্রযুক্তি পণ্যের হিস্যা ক্রমাগত বাড়ছে। এটি টানা তৃতীয় বছর যেখানে বাণিজ্যের পরিমাণ ২০০ বিলিয়ন ডলারের ওপরে।
আগামী ১৭ থেকে ২১ মে চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম চীন-রাশিয়া এক্সপো। এই মেলায় জ্বালানি ও খনিজ সম্পদ, সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন, ক্রস-বর্ডার ই-কমার্স এবং বায়োমেডিসিন খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই আয়োজন দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা এবং জনগণের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ৩০ বছর এবং 'চীন-রাশিয়া সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি' স্বাক্ষরের ২৫ বছর পূর্ণ হচ্ছে।