ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) সংস্কার নিয়ে তার অবস্থানের রূপরেখা তুলে ধরে প্রথম বিস্তৃত নীতিগত নথি জমা দিয়েছে। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ডব্লিউটিও সংস্কার বিষয়ে চীনের সামগ্রিক নীতি ও প্রস্তাবনা তুলে ধরে এই অবস্থানপত্র সম্প্রতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাছে দাখিল করা হয়েছে।
২০২২ সালের জুনে প্রয়োজনীয় ডব্লিউটিও সংস্কার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর এটিই এ বিষয়ে চীনের প্রথম পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত নীতিগত দলিল।
উল্লেখ্য, চীন ২০১৮ সালে ডব্লিউটিও সংস্কারের আহ্বানে নেতৃত্ব দিয়ে একটি অবস্থানপত্র প্রকাশ করে এবং ২০১৯ সালে একটি প্রস্তাবও জমা দেয়।
দলিলটিতে বহুপাক্ষিকতা, উন্নয়ন ও ভবিষ্যতমুখী নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, এতে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য: সিনহুয়া, ছবি: সিজিটিএন
Advertisement