Monday, May 4, 2026
Live

ডাইনোসরের ডিমের জীবাশ্ম রক্ষায় ন্যানো আবরণ দিচ্ছেন চীনা বিজ্ঞানীরা

ডাইনোসরের ডিমের জীবাশ্ম রক্ষায় ন্যানো আবরণ দিচ্ছেন চীনা বিজ্ঞানীরা

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: মধ্য চীনের ছিংলং মাউন্টেন ফসিল সাইটে পাওয়া প্রায় আট কোটি ৬০ লাখ বছর আগের তিন হাজারেরও বেশি ডাইনোসরের ডিমের জীবাশ্ম সংরক্ষণে উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে চীন। শিইয়ান শহরের স্থানটি বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ডাইনোসরের ডিমের জীবাশ্মস্থলগুলোর একটি হিসেবে পরিচিত।

ডাইনোসরের ডিমের খোলস মূলত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে গঠিত। ফলে বাতাসের কার্বন ডাই–অক্সাইড ও আর্দ্রতার প্রভাবে এগুলো সহজেই ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন আর্দ্রতা ও তাপমাত্রার ওঠানামা এবং অম্ল-ক্ষারের ক্ষয়ের কারণে এসব জীবাশ্ম দ্রুত ক্ষয় হতে থাকে।

এই সমস্যার সমাধানে চীনের বিজ্ঞানীরা একটি বিশেষ ন্যানো–সিলিকার যৌগিক আবরণ তৈরি করেছেন। সিছুয়ান বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা স্থানটির ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও স্থানীয় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করেছেন ওই নতুন ন্যানো উপাদান।

জীবাশ্মের ওপর প্রয়োগ করলে এই আবরণ অতিবেগুনি রশ্মির ক্ষতি এবং অম্ল-ক্ষারের প্রভাব থেকে সুরক্ষা দেয়। গবেষণা দলের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তং চিয়ানকুয়ো জানান, এই ইমালশন জীবাশ্ম ও আশপাশের পাথরের ভেতরে প্রবেশ করে একটি ঘন বায়ুরোধী স্তর তৈরি করে, যা পুরো গঠনকে স্থিতিশীল ও জীবাশ্ম স্তরকে শক্তিশালী করে তোলে।

ইতোমধ্যে প্রায় ৬ হাজার ২৬০ বর্গমিটার এলাকাজুড়ে পূর্ণাঙ্গ সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। সংরক্ষণ প্রকল্পের প্রধান প্রকৌশলী লি মিনের মতে, এই উদ্যোগ শুধু চীনের জন্য নয়, বরং বিশ্বজুড়ে জীবাশ্ম সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠতে পারে।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.