মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: শিল্পক্ষেত্রে ব্যবহৃত ড্রোনের উড্ডয়ন সময় বাড়াতে নতুন হাইড্রোজেনচালিত প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। ‘হাইড্রোজেন হৃৎপিণ্ড’ নামে পরিচিত প্রযুক্তিটি তৈরি করেছে চীনা বিজ্ঞান একাডেমির তালিয়ানের রাসায়নিক পদার্থবিজ্ঞান কেন্দ্র।
হাই-স্পেসিফিক-পাওয়ার ক্যাথোড-ক্লোজড এয়ার-কুলড স্ট্যাক নামে এই নতুন সিস্টেমটি সম্প্রতি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। গবেষকদের মতে, এই প্রযুক্তি হালকা ওজন, উচ্চ ক্ষমতা উৎপাদন এবং উন্নত এয়ার-কুলিং ব্যবস্থার সমন্বয়ে তৈরি, যা শিল্পমানের ড্রোনের উড্ডয়ন সময় প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়াতে সক্ষম।
বর্তমানে বেশিরভাগ ড্রোনে লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়, যার উড্ডয়ন সময় সীমিত। অন্যদিকে প্রচলিত ফুয়েল সেল ব্যবস্থাও তুলনামূলকভাবে ভারী হওয়ায় ড্রোন প্রযুক্তির উন্নয়নে বাধা সৃষ্টি করে। নতুন এই হাইড্রোজেনভিত্তিক স্ট্যাক প্রযুক্তি সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখাচ্ছে।
রোববার উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে এই প্রযুক্তি ব্যবহার করে একটি হাইড্রোজেনচালিত ড্রোনের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এয়ার-কুলড স্ট্যাকটির নির্দিষ্ট ক্ষমতা প্রতি কেজিতে ১ হাজার ৯৭০ ওয়াট এবং ক্ষেত্রফলভিত্তিক শক্তি ঘনত্ব প্রতি বর্গসেন্টিমিটারে ১ দশমিক ১৫ ওয়াট।
ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: সিনহুয়া