ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় বলছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই দু’দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ বোঝাপড়া যৌথভাবে বাস্তবায়ন এবং চীন-বাংলাদেশ ব্যাপক কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
নাহার/ফয়সল
Advertisement