Tuesday, June 23, 2026
Live

ঢাকায় অনুষ্ঠিত হলো “চায়না-বাংলাদেশ এডুকেশন ফোরাম-২০২৬”

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
টোকিও ট্রায়ালস ছিল কায়রো ঘোষণা ও পটসডাম ঘোষণার বাস্তবায়ন: চীনা মুখপাত্র

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে “চায়না-বাংলাদেশ এডুকেশন ফোরাম-২০২৬”। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এই ফোরাম অনুষ্ঠিত হয়।

ফোরামটির আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। সহযোগিতায় ছিলো চায়না বাংলাদেশ এডুকেশন এন্ড কালচার এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনসহসহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত চীন। এই ফোরাম চীন ও বাংলাদেশের শিক্ষাবিষয়ক বিনিময়কে আরও ফলপ্রসূ ও শক্তিশালী করবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর গুরুত্ব দিতে চায় বাংলাদেশ সরকার।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, চীনের সঙ্গে যৌথভাবে কারিগরি ও সাধারণ শিক্ষা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এর মাধ্যমে কারিগরি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা এবং আধুনিক শিক্ষাব্যবস্থায় সহযোগিতা আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ফোরামে বাংলাদেশ ও চীনের নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন।

আয়োজকরা জানান, , ফোরামের মূল লক্ষ্য হচ্ছে চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা বিনিময় সম্প্রসারণ এবং “চীনা ভাষা + কারিগরি দক্ষতা” ভিত্তিক আধুনিক প্রশিক্ষণ মডেলকে এগিয়ে নেওয়া। পাশাপাশি দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি কার্যক্রম, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষক প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া।

এ ছাড়া তরুণদের কর্মসংস্থান, আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার সুযোগ বৃদ্ধি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, কারিগরি শিক্ষা ও যৌথ গবেষণায় সহযোগিতা শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

আয়োজকরা জানান, ২০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানের উপস্থিতিতে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি : সিএমজি বাংলা।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.