চীনের কোস্ট গার্ড (সিসিজি) এক বিবৃতিতে জানিয়েছে যে, সিসিজিএস ‘শিয়ামেন’-এর নেতৃত্বে তাদের একটি টহল দল শনিবার তিয়াওইউ দ্বীপ এবং এর সংলগ্ন দ্বীপপুঞ্জ এলাকায় চীনের আঞ্চলিক জলসীমায় টহল কার্যক্রম পরিচালনা করেছে।
বিবৃতিতে বলা হয়, আইন অনুযায়ী অধিকার রক্ষার অংশ হিসেবে সিসিজি এই টহল কার্যক্রম পরিচালনা করেছে।
সূত্র: সিএমজি