মধ্য আমেরিকার আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির সরকার ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে চীন। শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে এই সমবেদনা জানান। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোন চীনা নাগরিকের হতাহতের তথ্য পাওয়া যায়নি বলেও জানান মুখপাত্র।
তিনি আরও জানান, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পানামায় অবস্থিত চীনা দূতাবাস সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত চীনা নাগরিকদের অবিলম্বে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ ছাড়াও ভূমিকম্পের প্রভাবে ঝুঁকি থেকে সতর্ক থাকতে পানামায় অবস্থানরত চীনা নাগরিকদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান চীনা মুখপাত্র।
সূত্র: সিএমজি