Sunday, October 11, 2026
Live

সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
সিনচিয়াংয়ে চীন-পাকিস্তানের প্রথম যৌথ সেনামহড়া

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, চীন ও পাকিস্তান অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কোরলায় তাদের প্রথম যৌথ সেনামহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে। শনিবার বেইজিংয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি এই ঘোষণা দেন।

ছেন বলেন, “অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে, চীন ও পাকিস্তানের সেনাবাহিনী সিনচিয়াংয়ের কোরলায় ‘কারাকোরাম ২০২৬’ নামে যৌথ সেনামহড়া পরিচালনা করবে। এই মহড়ায় অধিক-উচ্চতা বা পাহাড়ি এলাকায় যৌথ সন্ত্রাসবাদ-বিরোধী এবং এলাকা তল্লাশি ও শত্রুমুক্তকরণ অভিযানের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। এতে ড্রোন পরিচালনা, চলমান অবস্থায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, গুলি চালানো, দূরপাল্লার স্নাইপিংয়ের মতো বিষয়ে পারস্পরিক দক্ষতা প্রশিক্ষণের পাশাপাশি যৌথ কমান্ড এবং সরাসরি সেনা মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।”

তিনি আরও বলেন, “এটি দুই দেশের মধ্যে প্রথম যৌথ সেনামহড়া। এটি উভয়পক্ষের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে যৌথভাবে সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।”

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.