মে ১৩: আজ (বুধবার) স্থানীয় সময় অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ বাণিজ্যিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের রাষ্ট্রীয় পরিষদের উপপ্রধানমন্ত্রী ও চীন-মার্কিন বাণিজ্যিক আলোচনার প্রধান সমন্বয়ক হ্য লি ফেং। অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ ঐকমত্যকে নির্দেশিকা হিসেবে গ্রহণ করে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও উভয় পক্ষের জন্য লাভজনক সহযোগিতার নীতি অনুসরণ করে নিজ নিজ উদ্বেগের বাণিজ্যিক বিষয়গুলো সমাধান এবং বাস্তবসম্মত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে তাঁরা আন্তরিক, গভীর ও গঠনমূলক মতবিনিময় করেন।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
中美在韩国举行经贸磋商
当地时间5月13日,中美经贸中方牵头人、国务院副总理何立峰与美方牵头人、美国财政部长贝森特在韩国举行经贸磋商。双方以两国元首重要共识为指引,秉持相互尊重、和平共处、合作共赢的原则,就解决彼此关注的经贸问题和进一步拓展务实合作进行了坦诚、深入、建设性的交流。