জুন ৩: আজ (বুধবার) দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হয় স্থানীয় নির্বাচন এবং সংসদীয় উপ-নির্বাচন।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৬ লক্ষ ৫০ হাজার ভোটার নির্বাচনে অংশগ্রহণের যোগ্য। কালকে (বৃহস্পতিবার) ভোরে ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবারের নির্বাচনে আগাম ভোটার উপস্থিতি ছিল ২৩.৫১ শতাংশ, যা যেকোনো স্থানীয় নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ।
উল্লেখ্য, ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং নির্বাচিত হওয়ার পর, এই স্থানীয় নির্বাচনটিই প্রথম দেশব্যাপী নির্বাচন এবং এই নির্বাচনের ফলাফল লি জে-মিয়ং প্রশাসনের শাসনব্যবস্থা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার জনগণের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হবে। (ছাই/আলিম/প্রেমা)