ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও কানাডার মধ্যে একটি সুস্থ, স্থিতিশীল এবং টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং প্রধানমন্ত্রী কার্নি একটি নতুন 'কৌশলগত অংশীদারত্ব' গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।
ওয়াং ই আরও বলেন, কানাডার নতুন সরকারের এক চীন-নীতি উভয় দেশের সাধারণ স্বার্থ রক্ষা করবে।
প্রধানমন্ত্রী কার্নির চীন সফরকে সফল বর্ণনা করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে কানাডিয়ান নাগরিকদের জন্য চীনের 'ভিসা-মুক্ত' সুবিধার প্রশংসা করেন তিনি।
শুভ/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-কানাডা
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.