মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সিয়ে ফেং বলেছেন, রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা চীন-মার্কিন সম্পর্ককে অপরিহার্য কৌশলগত দিকনির্দেশনা দেবে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর নিয়ে নিউইয়র্ক-ভিত্তিক সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিয়ে এই মন্তব্য করেন।
মঙ্গলবার নিউজউইকের ওয়েবসাইটে প্রকাশিত ওই সাক্ষাৎকারে সিয়ে উল্লেখ করেন যে, একটি স্থিতিশীল ও গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক উভয়দেশের জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন প্রত্যাশা পূরণ করে।
তিনি আশা প্রকাশ করেন যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠকটি সফল হবে এবং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সঠিক দিকনির্দেশনা দেবে।
হাশিম/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি।