মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে চীন-তাজিকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমনকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি চিন পিং।
মঙ্গলবার বিকেলে বেইজিংয়ে সফররত তাজিক প্রেসিডেন্টের সাথে বৈঠকে, আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রেসিডেন্ট সি বলেন, “আমার পুরনো বন্ধু প্রেসিডেন্ট রাহমনের সঙ্গে সাক্ষাৎ করে আমি অত্যন্ত আনন্দিত।”
আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডল পরিবর্তন ও অস্থিরতায় পূর্ণ এবং বিশ্ব শান্তি থেকে অনেক দূরে। বাহ্যিক পরিবেশ যতই পরিবর্তিত হোক না কেন, চীন ও তাজিকিস্তান সর্বদা একে অপরের প্রতি খেয়াল রাখা ও সাহায্যকারী ভালো প্রতিবেশী, একে অপরের প্রতি অকপট ও আস্থাশীল ভালো বন্ধু এবং উন্নয়নে হাত মেলানো ভালো অংশীদার হিসেবে থাকবে। আমি উভয়দেশের জনগণের বৃহত্তর কল্যাণের জন্য একটি অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-তাজিকিস্তান সম্প্রদায়কে আরও নিবিড়ভাবে গড়ে তুলতে তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক।”
অন্যদিকে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাহমন বলেন, তাজিকিস্তান দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে।
তাজিক পক্ষ চীনের সাথে গুরুত্বপূর্ণ খনিজ, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং অন্যান্য ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে, কর্মী বিনিময় সহজতর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বৃহত্তর উন্নয়নের জন্য শিক্ষাগত বিনিময় বাড়াতে আগ্রহী।
রাহমন বলেন, তাঁর দেশ চীনের সাথে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে এবং যৌথভাবে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে লড়াই করে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইচ্ছুক।
দুই নেতা রাজনৈতিক দল বিনিময়, অর্থনৈতিক ও বাণিজ্য বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ খনিজ এবং গণমাধ্যমের মতো ক্ষেত্রে ১০টিরও বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর করেন।
জেনিফার/ হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।