ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: নেদারল্যান্ডসের নতুন সরকার চীনের প্রতি বস্তুনিষ্ঠ ও যুক্তিসঙ্গত অবস্থান বজায় রাখবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন।
মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান নতুন ডাচ সরকার নিয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
লিন চিয়ান বলেন, চীন ও নেদারল্যান্ডস উভয়ই বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি এবং পরস্পরের প্রধান সহযোগী অংশীদার। গত কয়েক দশক ধরে উন্মুক্ততা ও বাস্তবমুখী সহযোগিতার চেতনায় দুই দেশ পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নিচ্ছে, যা দুই দেশের জনগণের উপকারে এসেছে।
তিনি আরও বলেন, এ ধরনের সহযোগিতা দুই দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চীন-ইউরোপ সম্পর্ক উন্নয়ন ও বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
Advertisement