Wednesday, June 10, 2026
Live

নতুন ১০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের জায়ান্ট পান্ডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নতুন ১০ বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের জায়ান্ট পান্ডা

নতুন ১০ বছরের সংরক্ষণ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানায় দুটি জায়ান্ট পান্ডা পাঠাতে যাচ্ছে চীন। শুক্রবার এ তথ্য জানিয়েছে চীন বন্যপ্রাণী সংরক্ষণ অ্যাসোসিয়েশন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ‘পিং পিং’ নামে একটি পুরুষ এবং ‘ফু শুয়াং’ নামে একটি স্ত্রী পান্ডা যুক্তরাষ্ট্রে যাবে। গত বছর দুই পক্ষের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নতুন চুক্তির মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পান্ডা সংরক্ষণে দীর্ঘদিনের সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে। ১৯৯৯ সাল থেকে শুরু হওয়া এই সহযোগিতা ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

চুক্তির অংশ হিসেবে, আটলান্টা চিড়িয়াখানা কর্তৃপক্ষ নতুন পান্ডা জুটিকে স্বাগত জানাতে তাদের অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে চীনা বিশেষজ্ঞরা আবাসন মান, খাদ্য সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং পরিচর্যার বিষয়ে কারিগরি সহায়তা দিচ্ছেন।

এর আগে একই চুক্তির আওতায় লুন লুন এবং ইয়াং ইয়াং সাতটি শাবকের জন্ম দেয়, যা পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের পান্ডা সংরক্ষণ সহযোগিতায় সবচেয়ে সফল প্রজনন রেকর্ড হিসেবে বিবেচিত হয়।

শুধু প্রজননই নয়, দুই পক্ষের মধ্যে আচরণগত প্রশিক্ষণ, প্রতিরোধমূলক পশুচিকিৎসা এবং সংরক্ষণ শিক্ষা নিয়েও কাজ হয়েছে। এর ফলে পান্ডা গবেষণায় অগ্রগতি যেমন হয়েছে, তেমনি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও বেড়েছে।

নতুন এই অংশীদারিত্বে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, বৈজ্ঞানিক গবেষণা, বন্য পরিবেশে পান্ডা সংরক্ষণ এবং চীনের জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্ক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.