Friday, June 19, 2026
Live

‘নবযুগের যুব অগ্রদূত পুরস্কার’ জয়ীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
‘নবযুগের যুব অগ্রদূত পুরস্কার’ জয়ীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (রোববার), ৪ঠা মে পদক তথা ‘নবযুগের যুব অগ্রদূত পুরস্কার’ জয়ীদের চিঠির উত্তর দেন।

এতে তিনি লিখেছেন, “চিঠি পেলাম। তোমরা দৃঢ়তার সাথে সিপিসি’র নির্দেশাবলি মনে রেখে, বৈজ্ঞানিক উদ্ভাবন, গ্রামীণ পুনরুজ্জীবন, সামাজিক পরিসেবা এবং দেশ ও সীমান্ত রক্ষার মতো তৃণমূল পর্যায়ে শিকড় গাড়ো; কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ নিয়ে, আফসোসহীন এক যৌবন রচনা করো; নবযুগে আত্মবিশ্বাস ও আত্মবলীয়ানে উজ্জীবিত হয়ে, ইতিবাচক ও উদ্দীপক আচরণ করো।”

চলতি বছর পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা-বছর। এ উপলক্ষে তিনি আশা করেন, উচ্চ আদর্শ পোষণ করে, প্রচেষ্টা চালাতে ও কঠোর পরিশ্রম করতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে, বিপুলসংখ্যক তরুণ-তরুণী তাদের ব্যক্তিগত লক্ষ্য ও প্রচেষ্টাকে দেশের সামগ্রিক উন্নয়নের সাথে একীভূত করতে উত্সাহিত হবে এবং নিজ নিজ অবস্থান থেকে, প্রতিনিয়ত নতুন নতুন কৃতিত্ব অর্জন করে, নতুন যাত্রায় তারুণ্যের শক্তি দিয়ে দেশ গড়ায় অবদান রাখবে।

৪ঠা মে যুব দিবস উপলক্ষে, তিনি সারা দেশের বিভিন্ন জাতির যুবক-যুবতীদের শুভেচ্ছাও জানান। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.