Wednesday, June 10, 2026
Live

নমপেনে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নমপেনে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) নমপেনে কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে ওয়াং ই চীন ও কম্বোডিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে ‘২ যোগ ২’ কৌশলগত সংলাপ ব্যবস্থার প্রথম বৈঠক সফলভাবে আয়োজনের জন্য কম্বোডিয়াকে অভিনন্দন জানান এবং এ ক্ষেত্রে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এ বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং এতে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছানো গেছে। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত সমন্বয় জোরদার হয়েছে এবং পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে বলেও জানান তিনি।

ওয়াং ই বলেন, দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে চীন ও কম্বোডিয়া দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। উভয় দেশ চীন-কম্বোডিয়া ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং অভিন্ন কল্যাণের সমাজ গঠনে নতুন অগ্রগতি অর্জন করবে।

তিনি আরও বলেন, গত বছর প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কম্বোডিয়া সফর এবং কম্বোডিয়ার নেতাদের সঙ্গে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন কাজ করতে আগ্রহী। উন্নয়ন ও নিরাপত্তায় সমন্বয় জোরদার করে দুই দেশের সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করা হবে। একই সঙ্গে চীন কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক আস্থা পুনর্গঠন ও সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে চায় এবং দুই দেশের সরাসরি সংলাপের জন্য আরও প্লাটফর্ম তৈরিতে আগ্রহী।

প্রাক বলেন, পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ‘২ যোগ ২’ কৌশলগত সংলাপ ব্যবস্থার সফল আয়োজন দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা আরও বাড়িয়েছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন জ্বালানি, কৃষি ও অর্থায়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিন্ন কল্যাণের সমাজ গঠনের লক্ষ্যে চীনের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.