Wednesday, June 10, 2026
Live

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য নয় জাপান: ফু ছোং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated: ★ 5.0 (1)
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য নয় জাপান: ফু ছোং

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য জাপান মোটেও যোগ্য নয়। জাপান তার আগ্রাসনের ইতিহাস নিয়ে আত্মসমালোচনা করতে অস্বীকার করছে, যুদ্ধোত্তর আন্তর্জাতিক শৃঙ্খলা ক্ষুণ্ন করছে এবং অন্য দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং।

ওই দিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনায় ফু আরও বলেন, বর্তমান বিশ্বে বহুমেরুত্বের ধারা অপরিবর্তনীয় এবং গ্লোবাল সাউথের উত্থান আটকানো যাবে না। উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব আরও বাড়ানো জরুরি উল্লেখ করে ফু বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পরও ৫৯টি সদস্য রাষ্ট্র কখনোই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়নি।

তাই ছোট ও মাঝারি দেশগুলোর জন্য সুযোগ বাড়ানো এবং বিশেষ করে আফ্রিকার ঐতিহাসিক বঞ্চনা দূর করতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে জানান তিনি। ফু ছোং বলেন, নিরাপত্তা পরিষদকে ধনী ও শক্তিশালী দেশগুলোর একচেটিয়া ক্লাবে পরিণত করা যাবে না।

ফয়সল/শুভ তথ্য ও ছবি: সিসিটিভি

Rate This Article

5.0
out of 5
★★★★★
1 rating

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.