Friday, June 12, 2026
Live

নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য-সংক্রান্ত রুশ প্রস্তাব গৃহীত হয়নি; হতাশ চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্য-সংক্রান্ত রুশ প্রস্তাব গৃহীত হয়নি; হতাশ চীন

গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, রাশিয়ার উত্থাপিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কিত খসড়া প্রস্তাব গৃহীত না-হওয়ায়, হতাশা প্রকাশ করেন জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ফু ছং।

প্রস্তাবের ওপর ভোটাভুটির পর তিনি বলেন, প্রস্তাবে জাতিসংঘ সনদের নিয়ম ও নীতিমালা অনুসারে, বিভিন্ন পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে তাগিদ দেওয়া হয়; সকল বেসামরিক নাগরিক ও ব্যবস্থাপনার ওপর চালানো হামলার নিন্দা জানানো হয়; এবং বিভিন্ন পক্ষকে যত দ্রুত সম্ভব কূটনৈতিক আলোচনার পথে ফিরে আসতে আহ্বান জানানো হয়। তবে, খসড়া প্রস্তাবটি শেষ পর্যন্ত গৃহীত না হওয়া পরিতাপের বিষয়।

তিনি বলেন, ইরানের ওপর এভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া ঠিক হয়নি। এটি বিভিন্ন পক্ষের জন্য ক্ষতিকর। মধ্যপ্রাচ্যের ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে যে, সামরিক শক্তি সমস্যা মোকাবিলার উপায় নয়; যুদ্ধ কেবল নতুন ঘৃণা ও সংকট সৃষ্টি করে। বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, সামরিক অভিযান বন্ধ করা এবং যুদ্ধের আরও ছড়িয়ে পড়া এড়ানো। শান্তি ও সংলাপের জন্য চীনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

চীনা প্রতিনিধি ফু ছং আরও বলেন, নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের ওপর সামরিক আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সময় মার্কিন-ইরান আলোচনা চলছিল। তাই, ইরানের ওপর হামলা পুরোপুরি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম লঙ্ঘন করেছে। এ যুদ্ধের উত্স অবৈধ। তিনি আরও বলেন, এ খসড়া প্রস্তাবে সার্বিক ও ভারসাম্যপূর্ণভাবে সংঘর্ষের উত্স ও মূল বিষয় তুলে ধরা হয়নি; চীনের উত্থাপিত যুক্তিযুক্ত প্রস্তাবও সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়নি। আর এ কারণেই চীন ভোটদানে বিরত থেকেছে।

সুবর্ণা/আলিম/শিশির

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.