Wednesday, June 10, 2026
Live

পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের চীন-কম্বোডিয়া ‘২ যোগ ২’ কৌশলগত সংলাপে ছয় বিষয়ে ঐকমত্য

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের চীন-কম্বোডিয়া ‘২ যোগ ২’ কৌশলগত সংলাপে ছয় বিষয়ে ঐকমত্য

ররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে চীন-কম্বোডিয়া ‘২ যোগ ২’ কৌশলগত সংলাপের প্রথম বৈঠকে গৃহীত ছয়টি বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে উভয় পক্ষ ছয়টি বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছে বলে জানান তিনি।

প্রথমত, উভয় পক্ষ নিজ নিজ মূল স্বার্থ রক্ষায় একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতে সম্মত হয়েছে। কম্বোডিয়ার পক্ষ থেকে ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত করা, চীনের পুনর্মিলন প্রচেষ্টার প্রতি সমর্থন এবং সি চিন পিং প্রস্তাবিত প্রধান বৈশ্বিক উদ্যোগগুলোর প্রতি সমর্থনের প্রশংসা করেছে চীন।

দ্বিতীয়ত, পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে দুই দেশ। বিশেষ করে কম্বোডিয়ার উন্নয়ন সক্ষমতা বাড়াতে ‘শিল্প উন্নয়ন করিডোর’ ও ‘মৎস্য-ধান করিডোর’ নির্মাণ এবং কৌশলগত প্রকল্প ফুনান দেজ্জো সমন্বিত সেচ প্রকল্প এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তৃতীয়ত, উভয় পক্ষ রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে। লক্ষ্য হলো নিজ নিজ শাসনব্যবস্থা ও নিরাপত্তা রক্ষা, বহিরাগত অনুপ্রবেশ প্রতিরোধ এবং তথাকথিত ‘রঙিন বিপ্লব’ প্রতিরোধ করা।

চতুর্থত, আইন প্রয়োগকারী সহযোগিতা জোরদার করা হবে। বিশেষ করে অনলাইন জুয়া ও টেলিযোগাযোগ জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চীন-কম্বোডিয়া সহযোগিতার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে।

পঞ্চমত, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। এর মাধ্যমে কম্বোডিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় সহায়তা করা হবে।

ষষ্ঠত, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা হবে। উভয় পক্ষ ক্ষমতার রাজনীতি ও জবরদস্তির বিরোধিতা, বৈশ্বিক মুক্ত বাণিজ্য সমুন্নত রাখা এবং জাতিসংঘকে যথাযথ ভূমিকা পালনে সমর্থন দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.