জুন ৩: পাঁচ ব্রিটিশ সাংবাদিক ও শিক্ষাবিদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। তাঁদের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে, এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিদের বিরুদ্ধে, রুশ সরকারের নীতি ও অভ্যন্তরীণ সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিকে কলঙ্কিত করার জন্য ‘ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ানোর’ এবং রাশিয়ার ওপর অব্যাহত ও বর্ধিত চাপ সৃষ্টির আহ্বান জানানোর, অভিযোগ আনা হয়েছে। (ছাই/আলিম/প্রেমা)