মে ১০: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন পুলিশ সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। গতকাল (শনিবার) পুলিশ সূত্রের বরাত দিয়ে সিনহুয়া সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
সূত্রটি জানায়, স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেন্নু জেলার একটি পুলিশ চেকপয়েন্টকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলাকারীরা গাড়িতে স্থাপিত হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে এবং এর পাশাপাশি কোয়াডকপ্টার ড্রোন ও স্থল হামলা চালায়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারী ও পুলিশের মধ্যে গোলাগুলি চলছিল।
সূত্র আরও জানায়, আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে।
সূত্র: সিএমজি বাংলা