চীনের হ্যনান প্রদেশের ইয়েলো রিভারের তীরজুড়ে এখন হাজার হাজার স্যান্ড মার্টিন ও বকের মেলা বসেছে। বসন্তের এই সময়ে পাখিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নদীর দুই পার।
এপ্রিল থেকে স্যান্ড মার্টিন পাখির প্রজনন মৌসুমের শুরু। এ সময় তারা বালুকাময় খাড়া পাড়ে ছোট ছোট গর্ত তৈরি করে বাসা বানায়। দেখতে অনেকটা মৌচাকের মতো।
অন্যদিকে, কাছাকাছি থাকা বনাঞ্চলে বক পাখির ছানারাও বের হতে শুরু করেছে ডিম ফুটে। বড় পাখিরা খাবার সংগ্রহ করে ফিরে আসছে ছানাদের কাছে।
এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রজননের এই ব্যস্ত সময়ে বনরক্ষীরা নজরদারি জোরদার করেছে, যাতে পাখিরা নিরাপদে বাসা বাঁধতে ও স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারে।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি