Saturday, May 9, 2026
Live

পারিবারিক খামার উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা চীনে

পারিবারিক খামার উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা চীনে

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারিবারিক খামারের মান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়েছে। দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় এ সপ্তাহে পরিকল্পনাটি প্রকাশ করে। এর লক্ষ্য হলো ক্ষুদ্র কৃষকদের পরিবেশবান্ধব ও দক্ষ পারিবারিক খামার গড়ে তুলতে উৎসাহ দেওয়া এবং গ্রামীণ আয় বাড়ানো।

পরিকল্পনায় বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ আগ্রহী কৃষকদের মাঝারি পরিসরের, পারিবারিক খামার গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি ক্ষুদ্র কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় ঘনিষ্ঠভাবে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, পারিবারিক খামারের জন্য একটি জাতীয় নিবন্ধন ব্যবস্থা চালু করা হবে এবং যোগ্য পরিচালকদের আনুষ্ঠানিকভাবে ব্যবসা হিসেবে নিবন্ধনের উৎসাহ দেওয়া হবে। একই সঙ্গে একটি ডিজিটাল সেবা ব্যবস্থা চালু হবে, যার মাধ্যমে খামারগুলো তাদের পণ্য ও তথ্য ভোক্তাদের সামনে তুলে ধরতে পারবে।

কৃষি উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি ও ফসলের জাত উদ্ভাবনে গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা জোরদার করার কথাও পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অবকাশ কৃষি, গ্রামীণ পর্যটন, ই-কমার্স, হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষকদের আয় বাড়াতে পারিবারিক খামার ও সমবায়গুলোকে গ্রামীণ পরিবারের সঙ্গে জমির ব্যবহার, কর্মসংস্থান ও লভ্যাংশ ভাগাভাগির মতো ব্যবস্থার মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ফয়সল/সাকিব

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.