Monday, May 4, 2026
Live

পোরসেলিনের প্রাচীন নগরে ঐহিত্য-আধুনিকতা মিলেমিশে একাকার

পোরসেলিনের প্রাচীন নগরে ঐহিত্য-আধুনিকতা মিলেমিশে একাকার

চীনে এক হাজার বছরেরও বেশি সময় ধরে 'পোরসেলিনের রাজধানী' হিসেবে পরিচিত চিংতেচেন শহর। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ছোট এই শহর এখন নিজের গল্প নতুনভাবে লিখছে। একসঙ্গে একই চুল্লিতে স্বপ্ন বুনছে ঐতিহ্য ও উদ্ভাবন।

চিংতেচেনের সিরামিক কেন্দ্র থাওসিচুয়ানের ব্যস্ত রাত্রীকালীন বাজারগুলোতে তরুণ উদ্যোক্তারা সিরামিক সংস্কৃতিকে সফল ব্যবসায় রূপান্তর করছেন, যেখানে প্রাচীন কারুশিল্পের সঙ্গে নতুন ধারণা ও ডিজিটাল দক্ষতার মিশ্রণ ঘটছে। এরই মধ্যে ঐতিহ্যবাহী কারখানাগুলো নতুন উপকরণ ও প্রযুক্তিকে গ্রহণ করছে। যেন প্রাচীন কৌশলগুলো বিলীন না হয়ে আরও বিকশিত হতে পারে।

এই প্রাচীন শিল্পকলার শিকড়ের বাইরেও চিংতেচেন তার আরও একটি শিল্পভিত্তিক দিক তুলে ধরে। চীনের 'হেলিকপ্টার শহর' নামে পরিচিত এই চিংতেচেনে মহাকাশ শিল্পে ব্যবহৃত উন্নত সিরামিক উপাদানও উৎপাদন করা হয়। এর মাধ্যমে তাদের প্রাচীন কারুশিল্পে যুক্ত হয়েছে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি।

মৃৎশিল্পী ও সৃষ্টিশীল ব্যক্তি থেকে শুরু করে প্রযুক্তির সীমা ছাড়ানো গবেষক পর্যন্ত, প্রজন্ম থেকে প্রজন্মের স্বপ্নবাজরা চিংতেচেনকে নতুন রূপে সম্ভাবনাময় করে তুলছেন।

সাকিব/জেনিফার

তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.