মে ১৩, সিএমজি বাংলা ডেস্ক: প্যারাগুয়েকে ইতিহাসের সঠিক ধারায় ফিরে এসে ‘এক-চীন নীতি’ মেনে চলার আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার চীনের স্টেট কাউন্সিল তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র চাং হান এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
সম্প্রতি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার তাইওয়ান সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, "এক-চীন নীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক স্বীকৃতি এবং এটি বর্তমানে একটি বিশ্বজনীন ঐকমত্য। বিশ্বের ১৮৩টি দেশ ইতোমধ্যেই এই নীতির ভিত্তিতে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।
মুখপাত্র চাং হান আরও উল্লেখ করেন যে, তাইওয়ানের ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষ যে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তা ইতিহাসের ধারার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হবে।
নাহার/সাকিব
তথ্য ও ছবি: সিসিটিভি