Thursday, June 4, 2026
Live

প্রথম মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট জাহাজ হস্তান্তর করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রথম মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট জাহাজ হস্তান্তর করল চীন

জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রি (শাংহাই) আন্তর্জাতিক শিপিং খাতে সবুজ জ্বালানির পথে রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে।

মঙ্গলবার প্রতিষ্ঠানটি সিস্প্যান ইয়াংজি নামের জাহাজটি হস্তান্তর করে, যা সিজন-এর ১০কে-সিরিজ মিথানল ডুয়াল-ফুয়েল রেট্রোফিট কর্মসূচির আওতায় প্রথম সম্পূর্ণ রূপান্তরিত জাহাজ।

রূপান্তরের পর জাহাজটির জ্বালানি সাশ্রয়ী নকশা সূচক প্রায় ৫৫ শতাংশ কমে গেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। ফলে জাহাজটির জ্বালানি দক্ষতা এবং কার্বন নিঃসরণ কমানোর সক্ষমতা শিল্পে শীর্ষ পর্যায়ের মধ্যে স্থান পেয়েছে।

যেখানে একটি বড় ডুয়াল-ফুয়েল কনটেইনার জাহাজ তৈরিতে ৫–৬ বছর সময় লাগে, সেখানে রূপান্তর প্রক্রিয়াটি প্রায় ১৮ মাসে সম্পন্ন করা সম্ভব।

প্রকৃত শিপইয়ার্ডে কাজের সময়ও তিন মাসের কম, ফলে জাহাজ দীর্ঘ সময় বন্ধ রাখতে হয় না এবং পরিচালন ব্যয়ও কমে যায়। এতে শিপিং কোম্পানিগুলো কম সময়ে কম খরচে পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরিত হতে পারে।

ফয়সল/লুৎফর

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.