মে ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রাকপ্রাথমিক শিক্ষা উন্নয়নে ২০২৬ সালের জন্য ৪ হাজার ৫৮০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। আগের বছরের তুলনায় যা ১ হাজার ২৫৬ কোটি ইউয়ান বেশি।
সরকারি এই অর্থ মূলত স্থানীয় সরকারগুলোর মাধ্যমে শিশুদের প্রাক-প্রাথমিক পর্যায়ে লালন-পালন ও শিক্ষা ফি বাতিলের নীতি বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সুবিধা সম্প্রসারণ, শিক্ষার মান উন্নয়ন এবং নিম্নআয়ের পরিবার ও অন্যান্য সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আর্থিক সহায়তা ব্যবস্থা জোরদারে ব্যয় করা হবে।
২০২৫ সালের শরৎ সেমিস্টার থেকে সরকারি কিন্ডারগার্টেনের শেষ বর্ষের শিশুদের লালন-পালন ও শিক্ষা ফি সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানে পড়া যোগ্য শিশুদের জন্যও ভর্তুকি দেওয়া হচ্ছে।
এই নীতির ফলে ইতোমধ্যে ১ কোটি ৪০ লাখের বেশি শিশু উপকৃত হয়েছে এবং পরিবারগুলোর শিক্ষা ব্যয় ২০ বিলিয়ন ইউয়ানেরও বেশি কমেছে।
ফয়সল/হাশিম
তথ্য ও ছবি: চায়না ডেইলি।