Friday, June 19, 2026
Live

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে সি চিন পিংয়ের আহ্বান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে সি চিন পিংয়ের আহ্বান

মঙ্গলবার বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ২৫তম সম্মিলিত শিক্ষাসভার আয়োজন করে। সভায় সভাপতিত্বকালে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং জোর দিয়ে বলেন, উচ্চমানের উন্নয়ন এবং উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত অবস্থান থেকে দুর্যোগ মোকাবিলা কাজের গুরুত্ব অনুধাবন করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।

প্রেসিডেন্ট সি চিন পিং উল্লেখ করেন, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে উৎসমুখ থেকেই নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে। সম্ভাব্য বিপদগুলো খুঁজে বের করতে নিয়মিত তদারকি বৃদ্ধি এবং নির্ভুলভাবে বিভিন্ন দুর্যোগের ঝুঁকি শনাক্ত করতে হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ শহর এবং দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে প্রকৌশলগত ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর সুরক্ষার মান বাড়াতে হবে এবং বিদ্যমান ঘাটতিগুলো দ্রুত পূরণ করতে হবে।

তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির সমর্থন এবং আইনি সুরক্ষা জোরদার করার ওপর গুরুত্ব দেন। জরুরি ব্যবস্থাপনা খাতে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিল্প বিকাশে উৎসাহ প্রদান, সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান ও দক্ষ জনশক্তি তৈরি এবং প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মৌলিক গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। এ ছাড়া, জরুরি ব্যবস্থাপনা খাতের আইনি কাঠামো সুসংহত করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আইনের শাসন নিশ্চিত করার নির্দেশ দেন চীনের প্রেসিডেন্ট।

সভায় সি চিন পিং বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৃণমূল পর্যায় হলো প্রথম সারির প্রতিরক্ষা। তাই তৃণমূল পর্যায়ে জরুরি উদ্ধারকারী দল ও শক্তি বৃদ্ধি করতে হবে। দুর্যোগকালীন আশ্রয়স্থল নির্মাণ এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সরঞ্জামের মজুত নিশ্চিত করতে হবে। একইসাথে সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমে গণ-তদারকি ও সম্মিলিত সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.