Monday, May 4, 2026
Live

প্রাচীন বাণিজ্যের সন্ধানে চীন ও গ্রিসের প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক প্রকল্প শুরু

প্রাচীন বাণিজ্যের সন্ধানে চীন ও গ্রিসের প্রথম যৌথ প্রত্নতাত্ত্বিক প্রকল্প শুরু

প্রাচীন বাণিজ্যিক রুট ও সভ্যতার আদান-প্রদানের সূত্র খুঁজতে গ্রিসের মাটিতে প্রথমবারের মতো যৌথ প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু করেছে চীন ও গ্রিস। এই প্রথম কোনো এশীয় দেশ হিসেবে চীনের প্রত্নতাত্ত্বিকরা পাশ্চাত্য সভ্যতার প্রাণকেন্দ্রে কোনো খনন কার্যে নেতৃত্বের ভূমিকা পালন করছেন।

গত শুক্রবার এথেন্সের 'চাইনিজ স্কুল অফ ক্লাসিক্যাল স্টাডিজ'-এ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

'অ্যাঞ্জেলোকাস্ট্রো' নামের এই প্রকল্পটি পশ্চিম গ্রিসে অবস্থিত। গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয় এবং এথেন্সের চাইনিজ স্কুলের মধ্যে পাঁচ বছর মেয়াদী একটি নিয়মতান্ত্রিক সহযোগিতা চুক্তির আওতায় এই কাজ পরিচালিত হবে।

খননস্থল অ্যাঞ্জেলোকাস্ট্রো এলাকাটি ১৯শ শতাব্দী থেকেই প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এথেন্সের চাইনিজ স্কুল অফ ক্লাসিক্যাল স্টাডিজ-এর প্রধান লি শিনওয়েই বলেন, আমরা আশা করছি এই ধ্বংসাবশেষ থেকে প্রাচীন দূরপাল্লার বাণিজ্যের কোনো গুরুত্বপূর্ণ ক্লু বা সূত্র খুঁজে পাব। এই নগর-রাষ্ট্রটি সেই সময়ের ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক প্রেক্ষাপটে অত্যন্ত অর্থবহ ছিল।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিসিটিভি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.