হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং হুয়াংইয়ান দ্বীপ ও এর সংলগ্ন জলসীমার উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। হুয়াংইয়ান দ্বীপে চীন কর্তৃক পরিচালিত যেকোনো কার্যক্রম, যার মধ্যে বৈজ্ঞানিক গবেষণাও অন্তর্ভুক্ত, একটি সার্বভৌম রাষ্ট্রের বৈধ অধিকার। চীন ফিলিপাইনকে তার সামুদ্রিক উস্কানি এবং সমস্যা আরও বাড়িয়ে তোলার জন্য প্ররোচনা বন্ধ করার আহ্বান জানায়।
আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে এ সব কথা বলেছেন।
সূত্র: সিএমজি বাংলা