Wednesday, June 10, 2026
Live

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলকে অবৈধ বসতি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান চীনা প্রতিনিধির

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলকে অবৈধ বসতি ও দখলদারিত্ব বন্ধের আহ্বান চীনা প্রতিনিধির
ফেব্রুয়ারি ১৯: গতকাল বুধবার নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যু বিষয়ক এক প্রকাশ্য সভায় জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং বলেছেন, ইসরায়েলের উচিত আন্তর্জাতিক সমাজের দাবি মেনে নেওয়া। একইসঙ্গে তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ, দখলদারিত্ব এবং হামাসের প্রশাসনিক অবকাঠামো ধ্বংসের তৎপরতা বন্ধ করার আহ্বান জানান। চীনা প্রতিনিধি ফু আরও বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধান এখনো হয়নি; এর মূল কারণ ‘দুই রাষ্ট্র সমাধান’ বাস্তবায়ন না হওয়া। ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে আন্তর্জাতিক সমাজের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং এ বিষয়ে ন্যায়সঙ্গত পদক্ষেপ নেওয়া। গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি এবং বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলা অগ্রহণযোগ্য। চীন ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করে সার্বিকভাবে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা ফিলিস্তিনিদেরই; তাই গাজার ভবিষ্যৎ শাসনভার ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত। আঞ্চলিক দেশগুলোর উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘দুই রাষ্ট্র সমাধান’-এর ভিত্তিতেই এগোতে হবে। যুদ্ধবিরতি-পরবর্তী গাজার প্রশাসনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান ভূমিকা পালন এবং গাজার পরিস্থিতি ও যুদ্ধবিরতি পর্যবেক্ষণে নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ নজরদারিকে চীন সমর্থন করে। (সুবর্ণা/তৌহিদ/স্বর্ণা)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.