জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক : জুন মাসের মাঝামাঝিতে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশে অনুষ্ঠিত হবে ১৮তম স্ট্রেইটস ফোরাম। বুধবার এ তথ্য জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র চু ফংলিয়ান।
মুখপাত্র জানান, ফোরামের মূল সম্মেলন অনুষ্ঠিত হবে ১৩ জুন। এবারের আয়োজনের প্রধান ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে উপকূলীয় শহর সিয়ামেনকে।
তিনি আরও বলেন, মূল সম্মেলনের পাশাপাশি ফুচিয়ানের বিভিন্ন অঞ্চলে ফোরাম-সংশ্লিষ্ট একাধিক কার্যক্রম ও অনুষ্ঠান আয়োজন করা হবে।
স্ট্রেইটস ফোরাম দীর্ঘদিন ধরে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের বিভিন্ন মহলের মানুষের মধ্যে যোগাযোগ, বিনিময় ও সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে আসছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া।