মে ১৫: গত বুধবার বিকেলে, চায়না ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন এবং বেইজিং ইশিচিয়ে কালচার মিডিয়া কোং লিমিটেডের যৌথ আয়োজনে ৭৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের ফিল্ম মার্কেটে “প্যালে দে ফেস্টিভ্যাল” মঞ্চে “চায়না ফিল্ম প্লাস” ফোরাম অনুষ্ঠিত হয়। চীন ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও প্রযুক্তি সংস্থার প্রতিনিধিরা চলচ্চিত্র শিল্পের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির একীকরণসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অংশগ্রহণকারীরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে চলচ্চিত্র শিল্পের বাস্তুতন্ত্রকে গভীরভাবে পরিবর্তন করছে। চীনের চলচ্চিত্র শিল্প সক্রিয়ভাবে এআইজিসি ভার্চুয়াল প্রোডাকশন এবং ইন্টেলিজেন্ট শুটিং প্রযুক্তির প্রয়োগ অন্বেষণ করছে, যা প্রযোজনা দক্ষতা উন্নত করার পাশাপাশি চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের অভিব্যক্তির পরিসর প্রসারিত করছে।
ফোরাম চলাকালে, চীন প্রযোজিত বেশ কয়েকটি এআইজিসি চলচ্চিত্র ও টেলিভিশন প্রকল্প প্রদর্শন করা হয়, যা এই খাতে চীনের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে।
চীনা পরিচালক লি শাওহং বলেন, চলচ্চিত্র নিজেই একটি প্রযুক্তিগত শিল্প মাধ্যম, যা প্রযুক্তিগত পরিবর্তন এবং অগ্রগতি থেকে অবিচ্ছেদ্য। প্রতিটি প্রযুক্তিগত উদ্ভাবন চলচ্চিত্রকে উন্নত ও বিকশিত হতে সাহায্য করে।
ফরাসি এআই চলচ্চিত্র বিশেষজ্ঞ আদ্রিয়েন গোথিয়ে বলেন, বর্তমানে সেরা ভিডিও তৈরির মডেলগুলো চীন থেকে আসছে এবং ভবিষ্যতে চীনা নির্মাতারা এমন বিষয়বস্তু তৈরি করতে পারবেন, যা পশ্চিমা, ফরাসি এবং এমনকি ইউরোপীয় দর্শকদের কাছেও সমাদৃত হবে। তিনি মনে করেন, বিভিন্ন সংস্কৃতি ও সৃজনশীলতার এই সংমিশ্রণ নতুন সাংস্কৃতিক আদান-প্রদান এবং সৃজনশীল অভিজ্ঞতা নিয়ে আসবে।
ফোরামটিতে একটি গোলটেবিল আলোচনাও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা “এআই যুগে চলচ্চিত্র নির্মাতাদের সার্বভৌমত্ব”সহ নানা বিষয় নিয়ে নিজেদের মতামত বিনিময় ও আলোচনা করেন।
(লিলি/তৌহিদ/আনন্দী)
“中国电影+”论坛在法国戛纳举办 中外电影人共议AI赋能电影产业发展
当地时间5月13日下午,由中国电影制片人协会、北京翼视界文化传媒有限公司联合主办的“中国电影+”论坛在第79届戛纳电影节电影市场电影宫舞台举行。来自中法等国的电影人与科技企业代表,围绕人工智能技术与电影产业融合发展等话题展开交流。
与会嘉宾表示,当下人工智能正在深刻改变电影产业生态。中国电影界正积极探索AIGC虚拟制作、智能拍摄等技术应用,在提升制作效率的同时,拓展影视创作表达空间。
论坛期间,多个由中方制作的AIGC影视项目集中亮相。
中国导演李少红表示,电影本身就是一种技术艺术形态,离不开技术变革与进步。每一次技术革新,都会推动电影实现一次升级换代,并不断向前发展。
法国AI电影专家阿德里安·戈特罗表示,如今最优秀的视频生成模型来自中国,未来中国创作者或将推出受到西方、法国乃至欧洲观众喜爱的内容。他认为,不同文化与创意之间的碰撞,将带来全新的文化交流与创作体验。
论坛还举行了圆桌对话会,与会嘉宾围绕“AI时代的电影创作者主权”等话题展开交流探讨。