Wednesday, June 10, 2026
Live

ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
ফ্রান্সের স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের একটি আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখা একটি চিঠির উত্তর দিয়েছেন। চিঠিতে তিনি তাদের এবং স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীকে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানান।

সি চিন পিং বলেন, চীনা ভাষা ৫ হাজার বছরের প্রাচীন চীনা সভ্যতাকে বহন করে চলেছে। ছোট ছোট বর্গাকার অক্ষরগুলোর মধ্যে ইতিহাসের মহান প্রজ্ঞা নিহিত রয়েছে। চীনা ভাষা শেখার মাধ্যমে প্রাচীন ও আধুনিক—উভয় চীনকেই জানার একটি জানালা উন্মুক্ত হয় এবং চীন ও ফ্রান্সের মধ্যে আরও উজ্জ্বল ভবিষ্যতের সেতু নির্মাণের সুযোগ সৃষ্টি হয়।

সি চিন পিং জোর দিয়ে বলেন, আরও বেশি ফ্রান্স ও ইউরোপের তরুণ-তরুণীদের চীনে পড়াশোনা, সফর ও ভ্রমণকে স্বাগত জানানো হবে। এখানে তাঁরা একটি বাস্তব, বহুমুখী, উন্মুক্ত এবং প্রগতিশীল চীনকে সরাসরি দেখার ও অনুভব করার সুযোগ পাবে। তখন, চীনা ভাষা তাদের আজীবনের বন্ধু হয়ে উঠবে।

সি আরও উল্লেখ করেন, চলতি বছর চীনের ‘অশ্ববর্ষ’। অশ্ব হলো সহনশীলতা, সাহস ও অগ্রগতির প্রতীক। তিনি আশা করেন, শিক্ষার্থীরা চীন-ফ্রান্স এবং চীন-ইউরোপ বন্ধুত্বপূর্ণ সহযোগিতা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করবে এবং এই মহান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সের প্রোভঁস-আল্পস-কোত দাজুর অঞ্চলের সেই আন্তর্জাতিক স্কুলের চীনা ভাষা ক্লাসের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা প্রেসিডেন্ট সি চিন পিংকে একটি চিঠি লেখেন। চিঠিতে তাঁরা চীনা ভাষা শেখার অভিজ্ঞতা এবং চীনা সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসার কথা তুলে ধরেন। পাশাপাশি, চীন ও ফ্রান্সের মধ্যে যুব পর্যায়ের পারস্পরিক আদান-প্রদান বৃদ্ধি এবং দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও গভীরতর করার ইতিবাচক আগ্রহের কথা ব্যক্ত করা হয় চিঠিতে। (প্রেমা/আলিম/ছাই)

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.