Friday, June 19, 2026
Live

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণে সিপিসি’র সম্মেলনে সি চিন পিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয় নির্ধারণে সিপিসি’র সম্মেলনে সি চিন পিং

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো আজ (মঙ্গলবার) বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং পরবর্তী অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার লক্ষ্যে একটি সম্মেলন আয়োজন করে। সম্মেলনের সভাপতিত্ব করেন সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং

সম্মেলনে অভিমত ব্যক্ত করা হয়, বছরের শুরু থেকেই সি চিন পিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটি অর্থনৈতিক কর্মকাণ্ডে সর্বাত্মক নেতৃত্ব প্রদান করেছে। সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রেখে এবং দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে প্রতিটি অঞ্চল ও বিভাগ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে চীনের অর্থনীতি শক্তিশালীভাবে যাত্রা শুরু করেছে। প্রধান সূচকগুলো প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল দেখিয়েছে, যা দেশের অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা ও জীবনীশক্তির প্রতিফলন।

তবে সম্মেলনে কিছু বাধা ও চ্যালেঞ্জের কথাও উল্লেখ করা হয়। অর্থনীতির এই স্থিতিশীল ও ইতিবাচক ধারাকে আরও সুসংহত করতে হবে বলে মতামত দেওয়া হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি করে আরও জোরালো ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে অর্থনৈতিক কাজ পরিচালনা করার ওপর জোর দেওয়া হয়।

সম্মেলনে দ্রুত নতুন উন্নয়ন কাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন ও নিরাপত্তা—উভয়কেই সমান গুরুত্ব দিয়ে সংস্কার ও উন্মুক্তকরণ নীতিতে অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন এবং শিল্পশৃঙ্খলকে নিজস্ব নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া, আরও সক্রিয় অর্থনীতি এবং পরিমিত উদার মুদ্রানীতি নিখুঁত ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং কর্মসংস্থান, প্রতিষ্ঠান, বাজার ও প্রত্যাশাকে স্থিতিশীল রাখার মাধ্যমে অর্থনীতির অভ্যন্তরীণ চালিকাশক্তি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এর লক্ষ্য হলো "পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার" একটি চমৎকার সূচনা নিশ্চিত করা।

সম্মেলনে অভ্যন্তরীণ চাহিদার সম্ভাবনাকে আরও গভীরভাবে কাজে লাগানোর কথা বলা হয়েছে। মানসম্মত পণ্য ও সেবার সরবরাহ বাড়িয়ে ভোক্তাদের চাহিদা পূরণ করতে হবে। এ ছাড়া, আধুনিক শিল্পব্যবস্থা গড়ে তুলতে এবং জিডিপিতে উৎপাদন খাতের যৌক্তিক অনুপাত বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে, সারা দেশে একটি ঐক্যবদ্ধ বৃহৎ বাজার গড়ে তোলা এবং "এআই+" কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের মাধ্যমে বুদ্ধিমান অর্থনীতির নতুন রূপ তৈরি এবং এআই শাসনের উন্নয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান ক্ষেত্রগুলোতে বিদ্যমান ঝুঁকিগুলো কার্যকরভাবে প্রতিরোধ ও নিরসনের নির্দেশ দেওয়া হয়েছে। আবাসন বাজারকে স্থিতিশীল রাখতে এবং নগর উন্নয়ন কার্যক্রম সুসংহতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র: সিএমজি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.