ফেব্রুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: নয় দিনের বসন্ত উৎসবের ছুটিতে চীনে কেনাকাটা ও ভোগব্যয় বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ইতিবাচক লক্ষণ এবং ভোক্তাদের আস্থা বাড়ার ইঙ্গিত দেয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছুটির প্রথম চার দিনে দেশের বড় খুচরা দোকান ও রেস্তোরাঁগুলোর গড় দৈনিক বিক্রি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ভ্রমণ, খাবার, বিনোদন ও কেনাকাটায় মানুষের ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সরকার ভোগ বাড়াতে দেশব্যাপী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নির্দিষ্ট অঙ্কের বেশি কেনাকাটায় লটারির সুযোগ, স্থানীয় ভোগ ভাউচার এবং নানা ধরনের প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে।
প্রযুক্তিপণ্যের বিক্রিও বেড়েছে। ছুটির প্রথম তিন দিনে প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে স্মার্ট পরিধেয় ডিভাইসের বিক্রি ১৯ দশমিক ৭ শতাংশ বেড়েছে। স্মার্ট চশমার বিক্রি দ্বিগুণের বেশি হয়েছে এবং স্মার্ট ব্লাড গ্লুকোজ মনিটরের বিক্রি বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ।
উপ-বাণিজ্যমন্ত্রী শেং ছিউপিং জানান, এ বছরের ভোগ্যপণ্য বাণিজ্য কর্মসূচির জন্য প্রথম ধাপে ৬২ দশমিক ৫ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকারগুলো ভাউচার, ভর্তুকি ও ডিজিটাল ‘রেড প্যাকেট’-এর মাধ্যমে আরও ২ দশমিক ০৫ বিলিয়ন ইউয়ান সহায়তা দিচ্ছে।
জেনিফার/ নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি
বসন্ত উৎসবের ছুটিতে চীনে কেনাকাটা ও ভোগ বেড়েছে
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.