Wednesday, June 10, 2026
Live

বাংলাদেশে আত্মপ্রকাশ করল ‘এসোসিয়েশন অব বাংলাদেশ এলামনাই অফ চায়না (ইয়ুননান)’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বাংলাদেশে আত্মপ্রকাশ করল ‘এসোসিয়েশন অব বাংলাদেশ এলামনাই অফ চায়না (ইয়ুননান)’

ঢাকা, এপ্রিল ২৩, সিএমজি বাংলা: বাংলাদেশ ও চীনের শিক্ষা ও সংস্কৃতির বন্ধনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঢাকায় যাত্রা শুরু করল নতুন সংগঠন ‘এসোসিয়েশন অব বাংলাদেশ এলামনাই অফ চায়না (ইয়ুননান)’। বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের বর্তমান কৌশলগত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ইয়ুননান প্রদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বের প্রকৃত দূত হিসেবে কাজ করবেন।

তিনি মনে করেন, এই অ্যাসোসিয়েশন দুই দেশের জনগণের মধ্যকার যোগাযোগ, বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে আবির্ভূত হবে। বর্তমান সরকারের শিক্ষা ও কারিগরি উন্নয়নের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ড. কবির মো. আলমগীরকে সভাপতি এবং নুসরাত জাহান কেয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি ড. হাসান শাহরিয়ার ও রিয়াদ তানভিন হাসান।

উদ্বোধনী আয়োজনটি দুই দেশের সংস্কৃতির মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ইয়ুননান প্রদেশের ঐতিহ্যবাহী নাচ, গান এবং চীনা বাদ্যযন্ত্রের সুর আগত অতিথিদের বিমোহিত করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের আয়োজনে এই অনুষ্ঠানটি চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইয়ুননান প্রদেশের উচ্চপদস্থ প্রতিনিধি দল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ইয়ুননান ফেরত বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

নাহার/ফয়সল/আজাদ

তথ্য ও ছবি- সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.