বাণিজ্যিক মহাকাশ খাতের উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করল চীন। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) এবং চীনের বাজার নিয়ন্ত্রণ বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন (এসএএমআর) শুক্রবার যৌথভাবে ‘বাণিজ্যিক মহাকাশ মান ব্যবস্থার প্রথম সংস্করণ’ প্রকাশ করেছে।
সিএনএসএ-এর মতে, ব্যবস্থাটি সমগ্র শিল্প-শৃঙ্খল জুড়ে উদ্ভাবনকে উৎসাহিত করবে।
নতুন এই মান ব্যবস্থায় ছয়টি প্রধান শাখা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো—শিল্প পরিচালনা, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন, মহাকাশ অ্যাপ্লিকেশন পরিষেবা, মৌলিক ও সাধারণ সামগ্রী এবং সুবিধা ও সরঞ্জাম। এতে বিভিন্ন স্তরের আন্তর্জাতিক ও জাতীয় মানকে অন্তর্ভুক্ত করে এক হাজারেরও বেশি মানসম্মত সামগ্রীর পরিকল্পনা রয়েছে।
সিএনএসএ-এর বাণিজ্যিক মহাকাশ বিভাগের পরিচালক হু ইহুয়াই বলেন, মান ব্যবস্থাটি চীনের ৭০ বছরের মহাকাশ অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিজিটিএন