জুন ৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে বিদেশে পড়াশোনা করে দেশে ফেরা চীনা স্কলারদের সংগঠন ওয়েস্টার্ন রিটার্ন্ড স্কলারস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সংগঠনটির জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৈঠকে ওয়াং হুনিং বলেন, সংগঠনটিকে সবসময় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব অনুসরণ করতে হবে এবং দেশের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বিদেশে শিক্ষাপ্রাপ্ত মেধাবীদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াং হুনিং বলেন, সংগঠনটিকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে, যাতে এটি দেশে ফেরা শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে সরকার ও পার্টির যোগাযোগ আরও শক্তিশালী করতে পারে।
তিনি বিভিন্ন স্তরের পার্টি কমিটিকে সংশ্লিষ্ট নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশে ফেরা মেধাবীদের কাজ করার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানান।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি