Wednesday, June 10, 2026
Live

বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সিনোলজি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে সিনোলজি

চীনবিষয়ক গবেষণা বা সিনোলজি বিশ্বজুড়ে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন দেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক বোঝাপড়া ও যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এটি। সম্প্রতি শাংহাইতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব চীন অধ্যয়ন সম্মেলনে বিশ্বের প্রায় ৫০০ সিনোলজিস্ট অংশ নেন।

চার দশক আগে যেখানে যুক্তরাষ্ট্র, পশ্চিম জার্মানি ও যুক্তরাজ্যে মাত্র কয়েক ডজন গবেষক ছিলেন, সেখানে বর্তমানে ৯০টি দেশ ও অঞ্চলের ৫৫০টি প্রতিষ্ঠানে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী চীন অধ্যয়ন করছেন। বিশ্বের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া এবং ভিন্ন সভ্যতা ও ব্যবস্থার সহাবস্থানকে গুরুত্ব দেওয়ার মধ্যেই ভবিষ্যৎ আন্তর্জাতিক বোঝাপড়ার ভিত্তি তৈরি হবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে ওই সম্মেলনে। গবেষকরা বলেন, আগে সিনোলজির মূল বিষয় ছিল চীনা ভাষা, ইতিহাস ও কনফুসিয়াসের প্রভাব নিয়ে গবেষণা। এখন গবেষকরা চীনের আধুনিকায়ন ও উন্নয়ন মডেল বিশ্লেষণেও গুরুত্ব দিচ্ছেন।

অনেক আন্তর্জাতিক গবেষক এখন চীনের উন্নয়নপথকে একটি স্বতন্ত্র মডেল হিসেবে আলোচনা করছেন, এবং এটাকে ‘চায়না মডেল’ বলে উত্থাপন করা হয়। তবে চীন এটাকে সতর্কতার সঙ্গে ‘চীনের উন্নয়নপথ’ বা ‘চীনা শাসনব্যবস্থা’ হিসেবেই উল্লেখ করে।

ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: চায়না ডেইলি

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.